খাসির মাংস ( Mutton in Bengali)

খাসির মাংস ( Mutton in Bengali)

উপকরণ

1 কেজি মটন
2 টে পেঁয়াজ কুচি
1 টে টমেটো কুচি
4 টে কাচা লঙ্কা চেরা
2 টেবিল চামচ আদা রসুন বাটা
3 টেবিল চামচ পেঁয়াজ বাটা
1 টেবিল চামচ লাল লঙ্কা বাটা
1 টেবিল চামচ গরম মসলা গোটা ও জিরে গোটা ফোড়ন এর জন্য
2 টে তেজপাতা
2 টে শুঁকনো লঙ্কা
2 টেবিল চামচ হলুদ
1 টেবিল চামচ কাশ্মিরী লঙ্কা গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন
4 টেবিল চামচ সর্ষের তেল
1 টেবিল চামচ চিনি
3 টেবিল চামচ টক দই
3 পিস আলু
1 চা চামচ গরম মসলা গুঁড়া

রান্নার নির্দেশ সমূহ

ধাপ 1

প্রথমে মটন হালকা গরম জল দিয়ে ধুয়ে ও পরিষ্কার করে জল ঝরিয়ে নিতে হবে।টক দই ও নুন দিয়ে ভালো করে মেখে নিতে হবে।

মটন রেসিপি ধাপ - 1 ছবি

ধাপ 2

কড়াইতে তেল দিয়ে গরম হলে আলু দিয়ে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

মটন রেসিপি ধাপ - 2 ছবিমটন রেসিপি ধাপ - 2 ছবি

ধাপ 3

সব উপকরন একসঙ্গে সাজিয়ে রাখতে হবে। কড়াই বসিয়ে গরম হলে তেল দিয়ে ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে দিতে হবে।

মটন রেসিপি ধাপ - 3 ছবিমটন রেসিপি ধাপ - 3 ছবিমটন রেসিপি ধাপ - 3 ছবি

ধাপ 4

কড়াইতে সব মসলা দিয়ে নুন, হলুদ লঙ্কা গুঁড়ো সব উপকরন একসঙ্গে মিশিয়ে ভালো করে কষাতে থাকুন।

মটন রেসিপি ধাপ - 4 ছবিমটন রেসিপি ধাপ - 4 ছবিমটন রেসিপি ধাপ - 4 ছবি

ধাপ 5

মসলা কষানো হলে মটন দিয়ে ভালো করে মিশিয়ে দিতে হবে ঢেকে রাখতে হবে।ঢেকে ঢেকে মাংস কষাতে হবে।

মটন রেসিপি ধাপ - 5 ছবিমটন রেসিপি ধাপ - 5 ছবিমটন রেসিপি ধাপ - 5 ছবি

ধাপ 6

ঢাকনা খুলে আলু দিয়ে আবার ঢেকে রাখতে হবে।মসলা ভালো করে কষানো হলে,পেসার কুকারে দিয়ে পরিমাণ মতো হালকা গরম জল দিয়ে ঢেকে রাখতে হবে।

মটন রেসিপি ধাপ - 6 ছবিমটন রেসিপি ধাপ - 6 ছবিমটন রেসিপি ধাপ - 6 ছবি

ধাপ 7

পেসার কুকারে 4 টে সিটি দিয়ে গ্যাস অফ করে দিতে হবে।পেসার কুকার খুলে গরম মসলা গুঁড়া দিয়ে ঢেকে রাখতে পারে।

মটন রেসিপি ধাপ - 7 ছবিমটন রেসিপি ধাপ - 7 ছবিমটন রেসিপি ধাপ - 7 ছবি

ধাপ 8

একটা পাত্রে ঢেলে গরম গরম পরিবেশন করতে হবে।

মটন রেসিপি ধাপ - 8 ছবিমটন রেসিপি ধাপ - 8 ছবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *