বাঙালি স্বাদের ফ্রায়েড রাইস (Bangali swader fried rice recipe in Bengali)

বাঙালি স্বাদের ফ্রায়েড রাইস (Bangali swader fried rice recipe in Bengali)

উপকরণ

500 গ্রাম বাসমতি চাল
150 গ্রাম কুচানো গাজর
100 গ্রাম কুচানো বিন্স
100 গ্রাম মটরশুঁটি
10-12টা কাজু
20-22 টা কিসমিস
1/2 ইঞ্চি দারুচিনি
2 টো ছোট এলাচ
2টো তেজপাতা
1টেবিল চামচ গরম মসলা গুঁড়া
50 গ্রাম চিনি
স্বাদমতো নুন
5-6টেবিল চামচ সাদা তেল
2টেবিল চামচ ঘি
পরিমাণ মতো জল

রান্নার নির্দেশ সমূহ

ধাপ 1
প্রথমে বাসমতি চাল গুলো 30 মিনিট এর জন্য জলে ভিজিয়ে রাখতে হবে।

ধাপ 2
এরপর চালগুলো ভালো করে ধুয়ে নিতে হবে।

ধাপ 3
একটি বড় পাত্রে জল নিতে হবে (চালের চার গুন জল নিতে হবে। 1কাপ চালের জন্য 4কাপ)।

ধাপ 4
জল ফুটে উঠলে তার মধ্যে 2টেবিল চামচ সাদা তেল, 1 টেবিল চামচ নুন, 1টা তেজপাতা দিয়ে বাসমতি চাল গুলো দিয়ে দিতে হবে।

ধাপ 5
চাল 90% সিদ্ধ হয়ে গেলে ভালো করে ফ্যান ঝরিয়ে নিতে হবে।

ধাপ 6
এরপর কড়াই তে 4টেবিল চামচ তেল গরম করে তাতে সমস্ত গোটা মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে গাজর,বীনস্, মটরশুঁটি,কাজু, কিসমিস ভালো করে ভেজে নিতে হবে।

ধাপ 7
এরপর 90% সিদ্ধ করে রাখা ভাত কড়াই তে দিয়ে একদম কম আঁচে অন্যান্য সব্জি গুলোর সাথে ধীরে ধীরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ভাত ভেঙে না যায়।

ধাপ 8
পরিমাণ মতো নুন ও চিনি মিশিয়ে দিতে হবে।

ধাপ 9
সমস্ত সব্জি ভালো করে মিশে গেলে 2 টেবিল চামচ ঘি এবং 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *